ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট
কার্ড স্কিম (West Bengal Bhabishyat Credit Card Scheme – WBBCCS) হল পশ্চিমবঙ্গের ১৮-৪৫ বছর বয়সী
তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য নতুন উদ্যোগ । এর মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। রাজ্যের গ্রামীণ ও
শহুরে এলাকায় আয় বৃদ্ধি, সম্পদ সৃষ্টি এবং আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির
মাধ্যমে যুবকদের স্বনির্ভর হওয়ার সুবিধা প্রদানের জন্যই ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ
ক্রেডিট কার্ড স্কিম । সারা রাজ্যের গ্রামীণ ও শহুরে এলাকার প্রতিবছর প্রায় ২ লাখ
যুবক ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাবে।
ওয়েস্ট
বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা
- ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা (অন্ততপক্ষে
শেষ ১০ বছর) হতে হবে।
- বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
- পরিবহন কাজে নিযুক্ত শ্রমিক এবং নির্মাণ কর্মীরাও
আবেদন করতে পারবে।
- প্রতি পরিবার থেকে কেবলমাত্র একজন ভবিষ্যৎ ক্রেডিট
কার্ডের জন্য আবেদন যোগ্য হবে। পরিবার বলতে স্বামী এবং স্ত্রী – দুজনকে বোঝানো
হয়েছে।
- পারিবারিক বার্ষিক আয়ের কোনো সীমা নেই।
- কেন্দ্র / রাজ্য সরকারী / আধা-সরকারী কর্মীরা বা
তার পরিবার আবেদন করতে পারবে না।
- যেকোনো ব্যাঙ্কের বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপকারীরা
(Defaulter) আবেদন করতে পারবে না।
কোন কোন উদ্যোগের জন্য আবেদন করা যাবে?
আয় পাওয়া যাবে এমন যেকোনো প্রজেক্ট করার জন্য সাহায্য
পাওয়া যাবে। যেমন – ডেয়ারি, পোল্ট্রি, ফিসারি, শুকর চাষ ইত্যাদি।
যারা আগে থেকে এই ধরণের লাভজনক
প্রকল্প চালু রেখেছে তারাও আবেদন করতে পারবে।
যারা কর্মসাথী প্রকল্পের অধীনে স্পনসর হয়ে আছে কিন্তু ০১-০৪-২০২৩ এর মধ্যে অনুমোদিত হয়নি তারা এই প্রকল্পে আসতে পারে।
প্রকল্প মূল্য
সর্বাধিক প্রকল্প মূল্য হবে ৫ লক্ষ টাকা।
ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আর্থিক সহযোগিতা
দুই রকম সহযোগিতা পাওয়া যাবে – ব্যাঙ্ক ঋণ এবং সরকারি
ভর্তুকি (Subsidy)
সরকারি ভর্তুকি: প্রকল্প মূল্যের ১০% । তবে সর্বোচ্চ
২৫,০০০ টাকা ভর্তুকি।
ব্যাঙ্ক ঋণ: প্রকল্প মূল্যে – সরকারি ভর্তুকি
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেওয়ার জন্য কোনো
গ্যারেন্টার লাগে না। ১০০% পর্যন্ত ক্রেডিট গ্যারেন্টি থাকে যার দায়িত্বে থাকে
ব্যাঙ্ক, রাজ্য সরকার এবং ক্রেডিট গ্যারেন্টি ট্রাস্ট ফান্ড (CGTMSE)
|
CGTMSE গ্যারেন্টি কভারেজ |
সর্বোচ্চ ৮৫% |
|
রাজ্য সরকারের গ্যারেন্টি কভারেজ |
সর্বোচ্চ ১৫% |
CGTMSE এই গ্যারেন্টি কভারেজের জন্য
বার্ষিক গ্যারেন্টি ফি কাটবে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য
অনলাইনে আবেদন করতে হয়। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও আবেদনপত্র জমা দেওয়া যায়।
অনলাইনে আবেদন করার সময় কি কি কাগজপত্র (Document) এবং
তথ্য (Information) লাগবে তা নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা
ভবিষ্যৎ
ক্রেডিট কার্ড এর আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য
- আবেদনকারীর পুরো নাম
- পিতার / মাতার / অভিভাবকের নাম
- আবেদনকারীর জন্ম তারিখ
- লিঙ্গ : পুরুষ বা মহিলা বা অন্য
- আবেদনকারীর আধার নং
- আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম (বিবাহিত হলে)
- যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা ( ফোন নং সহ ) : গ্রাম,
ডাকঘর, থানা, গ্রাম পঞ্চায়েত, পৌরনিগম / পৌরসভা / ব্লক, জেলা, ফোন নং, ই-মেইল
- প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা ( ফোন
নং সহ ) : গ্রাম, ডাকঘর, থানা, গ্রাম পঞ্চায়েত, পৌরনিগম / পৌরসভা / ব্লক, জেলা,
ফোন নং (OTP যাবে)
- শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ নয় / মাধ্যমিক
পাশ / উচ্চ-মাধ্যমিক পাশ বা উচ্চশিক্ষিত
- ক্যাটাগরি : তপ: জাতি (SC) / তপ: উপজাতি (ST) / ও. বি. সি. (OBC) / বিশেষভাবে সক্ষম (PHC) / সংখ্যালঘু / সাধারণ
- প্রকল্পের নাম :
- প্রকল্প মূল্য
- ব্যাঙ্কের নাম ও ঠিকানা
- কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন ? : হ্যাঁ /
না
অফলাইনে আবেদন করার জন্য ফর্ম ডাউনলোড করুন
অনলাইনে আবেদন করতে চাইলে এখানে ক্লিক করুন
ভবিষ্যৎ
ক্রেডিট কার্ড এর আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র
- নিজের সচিত্র পরিচয়পত্র (যেকোনো একটি)
- ১) আধার কার্ড
- ২) ভোটার কার্ড
- ৩) ডিজিটাল রেশন কার্ড
- ৪) প্যান কার্ড
- ৫) ড্রাইভিং লাইসেন্স
- ৬) ভারতীয় পাশপোর্ট
- ৭) শারীরিক প্রতিবন্ধকতার পরিচয় পত্র
- ৮) কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত সচিত্র
পরিচয় পত্র (যেমন- ডোমিসাইল শংসাপত্র, আবাসিক শংসাপত্র, জন আধার, MGNREGA /
NREGS জব্ কার্ড, লেবার কার্ড ইত্যাদি)
- ৯) কেন্দ্রীয় বা রাজ্য সরকার প্রদত্ত তপঃ জাতি/তপঃ
উপজাতি/ ও বি সি শংসাপত্র
- ১০) ট্রান্সজেন্ডার পরিচয় পত্র
- ১১) ছবিসহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সাম্প্রতিক
পাশ বই
- ১২) আর্টিসান/তত্ত্ববায় পরিচয় পত্র
- ১৩) CGHS /ECHS কার্ড
- ১৪) সরকারি সংস্থা/বিধিবদ্ধ সংস্থা/নিয়ন্ত্রক
সংস্থা প্রদত্ত সচিত্র পরিচয় পত্র
- ১৫) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বিদ্যালয়/শিক্ষা/কারিগরি
শিক্ষা/ গবেষণা প্রতিষ্ঠান প্রদত্ত সচিত্র পরিচয় পত্র
- ১৬) কর্তৃপক্ষ নির্ধারিত/স্বীকৃত অন্য যে কোনো
সচিত্র পরিচয় পত্র
- বসবাসের প্রমাণপত্র।
- বয়সের প্রমাণপত্র।
- প্রকল্পের বিবরণ।
0 Comments