এবার বেকার
যুবক-যুবতীদের চাকরির খোঁজ
‘দুয়ারে সরকার’ শিবিরে
বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার সাথে এবার বেকার যুবক-যুবতীদের চাকরির দিশা দেখাবে ‘দুয়ারে সরকার’ শিবির। কারিগরি শিক্ষাদপ্তর এই উদ্যোগ বিভিন্ন ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নিয়েছে। যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই উদ্যোগের সূচনা হবে জানুয়ারি মাসে অনুষ্ঠিত ‘দুয়ারে সরকার’ শিবির থেকেই। ইতিমধ্যে ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিজ্ঞপ্তিও জারি করেছে। কারিগরি শিক্ষাদপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, তাদের লক্ষ্য প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির এবং পরে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ তৈরি করেছে
কারিগরি শিক্ষাদপ্তর। যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী
করে তোলাই এটির লক্ষ্য।
‘দুয়ারে সরকার’ শিবিরে দপ্তরের কর্মীরা এই অ্যাপের
সাহায্যেই কর্মসংস্থানের ব্যাপারে দৃষ্টিপাত করবেন। ওই শিবিরে কাউন্সেলারের ভূমিকায়
থাকবেন বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ইনস্ট্রাক্টররা। তাঁদেরও আলাদা ভাবে
প্রশিক্ষণ দেওয়া হবে তার জন্য। ইতিমধ্যে জেলা
ও ব্লকস্তরে কাউন্সেলারদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। ২ হাজার ৮৫৫ জন কে বাছাই করা হয়েছে
এই কাজের জন্য। প্রতেকটি জেলার একজন প্রজেক্ট ম্যানেজার দায়িত্বে থাকছেন।
বিভিন্ন বেসরকারি সংস্থাকেও এই উদ্যোগের সঙ্গেং যুক্ত
করা হয়েছে, প্রশিক্ষণ তারাই দেবে । এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করালে
কোনও টাকা জমা করতে হবে না এবং সাথে সংশ্লিষ্ট সেই সংস্থাই তাঁদের কিছু টাকা দেবে ভাতা হিসেবে। প্রশিক্ষণ শেষ
সাফল্য লাভ হলে কাজের নিশ্চয়তাও থাকছে। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যেমন - খুচরো
বিক্রিবাটা, ফ্রন্ট অফিসের কাজ, শেফ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুতের কাজ ইত্যাদি।
সামাজিক ন্যায় ওসুরক্ষা প্রকল্প | Samajik Nyai O Surakha Scheme
দপ্তর সূত্রে খবর, যোগ্যতা ও ইচ্ছা অনুযায়ী ছেলেমেয়েরা
প্রশিক্ষণের বিষয় বেছে নেবেন। কারিগরি শিক্ষাদপ্তরের দাবি যে, অনেক আগেই ভাবনা-চিন্তা
ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য এই কর্মসূচি
শুরু করতে কিছুটা দেরি হয়েছে। এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহৎ আকার ধারন করবে এবং আরও
অনেক বেসরকারি সংস্থা এই উদ্যোগে অংশ নেবেন এমন আশা কয়েছেন কারিগরি শিক্ষাদপ্তরের।
আমার কর্মদিশাতে রেজিস্ট্রেশান করুন- ক্লিক করুন
0 Comments