ads

জয় জোহার/ তপশিলী বন্ধু পেনশন প্রকল্প | Jai Johar Pension Scheme

জয় জোহার/ তপশিলী বন্ধু পেনশন প্রকল্প

জয় জোহার/ তপশিলী বন্ধু পেনশন প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা

পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারি তপশিলী শ্রেণীর মানুষদের উন্নতির কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার ১/৪/২০২০ তারিখে চালু করছে জয় জোহার প্রকল্প। সমাজের সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া তপশিলী শ্রেণীর মানুষদের জীবনযাপনের অবস্থার কথা ভেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পটির বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা সকল মানুষ অদূর ভবিষ্যতে যন্ত্রণাহীন জীবন যাপন করতে পারবে।

জয় জোহার/ তপশিলী বন্ধু পেনশন প্রকল্পের উদ্দেশ্য

৬০ বছর বা তার বেশী বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিমাসে ১০০০/- টাকা করে পেনশন দেওয়া হবে

এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ এর স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারী যদি সরকারি বা অন্য কোনও রকম সামাজিক সুরক্ষামুলক কোনো প্রকল্পে নথিভুক্ত হয়ে থাকেন তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

৩) আবেদনকারীর নিজের নামে একটি সচল ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে। (যেকোনো ব্যাঙ্ক)

৪) আবেদনকারীকে তপশিলী শ্রেণী ভুক্ত হতে হবে। (কাস্ট হতে হবে)

৫) আবেদনকারীকে নুন্যতম ৬০ বছর বা তার বেশী হতে হবে।

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

১) সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট ছবি

২) ডিজিটাল রেশন কার্ড

৩) ভোটার কার্ড

৪) ব্যাঙ্কের পাশ বই

৫) স্বপ্রত্যয়িত ঠিকানার যে কোনো প্রমানপত্র

৬) নিজেদের কাস্ট সার্টিফিকেট

(*নিজেদের কাস্ট সার্টিফিকেট না থাকলে বাবার দিকের কোনো আত্মীয়ের কাস্ট সার্টিফিকেট দেওয়া যাবে, কিন্তু পরবর্তী কালে নিজেদের কাস্ট সার্টিফিকেট জমা করে দিতে হবে)


এই প্রকল্পে আবেদন করার ফর্ম কোথায় পাবেন?

দর্শক বন্ধুরা আপনাদের জন্য সকল লিঙ্ক নিচে দিয়ে দিলাম, আপনারা ডাউনলোড করে নিন

জয় জোহার প্রকল্পের অফিশিয়াল নোটিশ

ক্লিক করুন

জয় জোহার প্রকল্পের আবেদনের ফর্ম

ক্লিক করুন

জয় জোহার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট

ক্লিক করুন

ফর্ম ফিলাপ পদ্ধতি দেখার জন্য

ক্লিক করুন


ফর্ম কোথায় জমা করতে হবে

ফর্মের সাথে সকল ডকুমেন্ট যুক্ত করে, যদি আপনি গ্রাম অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তবে, আপনি বিডিও (BDO) অফিসে এই ফর্ম জমা করবেন।

যদি আপনি শহর অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন তবে, আপনি এসডিও (SDO) অফিসে এই ফর্ম জমা করবেন।

জয় বাংলা প্রকল্প সম্পর্কে জানার জন্য ক্লিক করুন







Post a Comment

0 Comments