ads

krisohok bondhu prokolpo west bengal complete update | কৃষকবন্ধু (নতুন) প্রকল্প

 


কৃষকবন্ধু (নতুন) প্রকল্প

কৃষকবন্ধু (নতুন) প্রকল্প রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প। এই প্রকল্পটির দায়িত্বে আছেন কৃষি দপ্তর।

এক একরের বা তার বেশি চাষ যোগ্য জমি থাকলে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের অধীনে খরিফ ও রবি চাষ শুরু হওয়ার আগে কৃষি উপকরণ কেনার সুবিধার্থে বছরে দুই কিস্তিতে সর্বাধিক ১০০০০ টাকা অনুদান দেওয়া হয়।

এবং জমির পরিমাণ যদি এক একরের কম হয় তবে, আনুপাতিক হারে বছরে নুন্যতম ৪০০০ টাকা অনুদান দেওয়া হয়।

কারা এই প্রকল্পপের সুবিধা পাওয়ার জন্য যোগ্যঃ

*   কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের জন্য সুবিধা পাওয়ার জন্য নিজের নামে চাষযোগ্য জমির পাট্টা/ পরচা/বন বিভাগের পাট্টা থাকা আবশ্যক। অথবা নিবন্ধিকৃত থাকলেও সুবিধা পেতে পারেন।

*   যদি নিজের নামে জমি না থেকে থাকে সেক্ষেত্রে দলিল/দানপত্র/দেবোত্তর/অন্যন্য নথি এবং স্বঘোষণাপত্রের সাথে পঞ্চয়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেটের সাথে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য যে যে নথি প্রয়োজনঃ

v কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের আবেদনের জন্য আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ---

Ø চাষযোগ্য জমির পাট্টা/ পরচা/বন বিভাগের পাট্টা। অথবা নিবন্ধিকৃত জমির নথি

Ø ভোটার কার্ড

Ø আধার কার্ড

Ø ব্যাঙ্কের পাশবুক

Ø পাসপোর্ট সাইজের ছবি

Ø মোবাইল নম্বর যেটি ব্যাঙ্কের সাথে লিংক করা আছে।

Ø নিজের নামে জমি না থাকলে দলিল/দানপত্র/দেবোত্তর/অন্যন্য নথি এবং পঞ্চয়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট

 

v কৃষকবন্ধু (মৃত্যুজনিত সাহায্য) প্রকল্পের আবেদনের জন্য আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ---

Ø নথিভুক্ত মৃত কৃষক বা ভাগ চাষির আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স

Ø মৃত্যুর শংসাপত্রের জেরক্স

Ø শহর অঞ্চলের জন্য মহকুমার শাসক অথবা মহকুমা কৃষি অধিকারিকের দেওয়া আইনসম্মত উত্তরাধিকার শংসাপত্র এবং গ্রামীণ এলাকার হলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দেওয়া আইনসম্মত উত্তরাধিকার শংসাপত্র লাগবে।

মৃত ব্যাক্তির নামে জমির জমির পাট্টা/ পরচা/বন বিভাগের পাট্টার জেরক্স।

সুযোগ সুবিধা পাওয়ার/যোগাযোগের মাধ্যমঃ

ব্লকের কৃষি অধিকর্তা, গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিস, পৌর এলাকার মহাকুমার শাসক।

ওয়েবসাইটঃ www.matrikatha.gov.in/www.matrikotha.net

 

Post a Comment

0 Comments