জয় জোহার ও তপশিলি বন্ধু পেনশন প্রকল্প
জয় জোহার ও তপশিলি বন্ধু পেনশন প্রকল্প দুটি রাজ্য সরকারের প্রকল্প। রাজ্যে
১.৪.২০ তারিখ থেকে আদিবাসী মানুষের জন্য জয় জোহার এবং তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য
তপশিলি বন্ধু প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে ৬০ বছর বা তার বেশি বয়সি মানুষদের রাজ্য
সরকারের এই প্রকল্পের মাধ্যামে প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হয়।
কোন দপ্তর থেকে এই প্রকল্পে যুক্তঃ
অনুগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর এই প্রকল্পে যুক্ত।
কারা কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেনঃ
·
আবেদনকারীকে রাজ্যের বাসিন্দা হতে
হবে।
·
আবেদনকারী সরকারি বা অন্য কোনও রকম
ভাতা বা কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা পান না।
·
আবেদনকারীর নিজের মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
থাকা আবশ্যক।
·
আবেদনকারীকে অবশ্যই আদিবাসী বা তপশিলি
জাতিভুক্ত হতে হবে, তবেই আবেদন করতে পারবেন।
·
আবেদনকারীকে ৬০ বা তার বেশি বয়সি হতে
হবে।
আবেদন করার সময় আবেদনকারীর যা যা নথি প্রয়োজনঃ
§
পাসপোর্ট সাইজের ছবি
§
ডিজিটাল রেশন কার্ড
§
ভোটার কার্ড
§
ব্যাঙ্কের পাশবই
§
স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
§
কাস্ট সার্টিফিকেট
§
তবে নিজের কাস্ট সার্টিফিকেট না থাকলে
বাবার দিকের আত্মীয়ে কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করে যাবে; তবে পরবর্তী সময়ে আবেদনকারীর
নিজের কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।
যোগাযোগ কোথায় করবেনঃ
0 Comments