শিক্ষার্থীদের জন্য সেরা ৬টি স্কলারশিপস
পেতে পারেন ৬০০০০ টাকা
অবদি। এমনকি সম্পূর্ণ একাডেমিক ফি।
পশ্চিমবঙ্গে বাসিন্দা হলে
আপনি নিম্নলিখিত স্কলারশিপ গুলির জন্য আবেদন করতে পারবেন।
Ø ওয়েসিস স্কলারশিপ (Oasis
Scholarship)
Ø নবান্ন স্কলারশিপ (Nabanna
Scholarship) বা উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship)
Ø বিজ্ঞানী কন্যা মেধা বৃতি স্কলারশিপ
(Bigyani Kanya Medha Britti Scholarship/ WBFS)
Ø পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ
(West Bengal Free-Ship Scholarship)
Ø ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree
Scholarship)
Ø স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স
স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship/svmcm)
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)
· এই স্কলারশিপটির জন্য শুধু মাত্র SC,
ST, OBC ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।
· প্রি- ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক
দুই ধরনের এটি হয়।
· শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী
বাসিন্দা হতে হবে।
· পারিবারের বাৎসরিক যায় ২.৫ লক্ষ এর
মধ্যেও থাকতে হবে।
· আবেদন অনলাইনে করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) বা
উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর এই স্কলারশিপ দেওয়া হয়।
·
দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে
নবান্ন স্কলারশিপ প্রদান করা হয় এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের উত্তরকন্যা স্কলারশিপ
প্রদান করা। এই দুটি ভিন্ন স্কলারশিপ নই।
·
এটি তিনটি স্তরে বিভক্ত, যথা- উচ্চ-মাধ্যমিক
স্তর (H.S. Level),স্নাতক স্তর (U.G. Level), স্নাতকোত্তর স্তর (P.G. Level)
·
উচ্চ-মাধ্যমিক স্তর এর ক্ষেত্রে, মাধ্যমিকে
কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম নম্বর পেতে হবে
·
স্নাতক স্তর এর ক্ষেত্রে, উচ্চ-মাধ্যমিকে
কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম নম্বর পেতে হবে
·
স্নাতকোত্তর স্তর এর ক্ষেত্রে, স্নাতক স্তরে (H) কমপক্ষে ৫০% কিন্তু
৫৩% এর কম নম্বর পেতে হবে
·
বাৎসরিক পারিবারিক আয় ১,২০,০০০ টাকার মধ্যেও থাকতে হবে।
·
প্রতি বছর ১০,০০০ টাকা শিক্ষার্থীরা
পেয়ে থাকেন। কোর্স বিশেষে টাকার পরিমাণ
বাড়তে পারে।
·
অফলাইনে আবেদন করতে হবে। A4 পেপারে
আবেদন লিখে তার সাথে প্রয়োজনীয় সব ডকুমেন্টের জেরক্স কপি দিয়ে আপনি পোস্ট করতে পারেন
বা নিজে গিয়েও আবেদন করতে পারেন।
·
ঠিকানাঃ নবান্ন স্কলারশিপ
Department
of CMRF Scholarship, Chief Minister’s Office : ‘NABANNA’325, Sarat Chatterjee
Road, Howrah – 711 102
উত্তরকন্যা স্কলারশিপ
Department of CMRF Scholarship, Office of
the Chief Minister’s Mini Secretariat, ‘UTTARKANYA’, New Satellite Township,
Fulbari, Near NJP Station, Jalpaiguri
বিজ্ঞানী কন্যা মেধা বৃতি স্কলারশিপ
(Bigyani Kanya Medha Britti Scholarship/ WBFS)
·
Jagadish Bose National Science
Talent Search (JBNSTS) এর তরফ থেকে পশ্চিমবঙ্গের ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের
জন্য বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপটি দেওয়া হয়।
·
আবেদনকারী ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের
বাসিন্দা হতে হবে।
·
তাকে অবশ্যই উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষা আবেদন
করার বছরেই পাশ করতে হবে।
· বিজ্ঞান
স্ট্রিম যথা বেসিক সাইন্স/মেডিসিন/ইঞ্জিনিয়ারিং প্রভৃতি স্ট্রিমে পশ্চিমবঙ্গের
যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
·
আবেদনকারী ছাত্রীকে জগদীশ বোস ন্যাশনাল
সাইন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
·
বছরে ২৪,০০০ টাকা ও আরও ২০০০ টাকা
বই কেনার জন্য ছাত্রীরা পেয়ে থাকেন।
·
অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে
পারবেন।
·
অফলাইনে আবেদন করতে চাইলে সেক্ষেত্রে
আবেদনপত্রটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা 1300
Rajdanga Main Road, Kolkata- 700107, West Bengal
·
সম্ভাব্য আবেদনের শেষ দিন ৩১/০৭/২২
এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে, ২১/০৮/২২। আবেদন ফি ১০০ টাকা।
অফিসিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন
পশ্চিমবঙ্গ ফ্রি-শিপ স্কলারশিপ (West
Bengal Free-Ship Scholarship)
পশ্চিমবঙ্গ
ফ্রি-শিপ স্কলারশিপ বা WBFS স্কলারশিপটি ২০১১ সালে চালু হয়। এই স্কলারশিপটি গ্র্যাজুয়েট
যথা ইঙ্গিনিয়ারিং এবং টেকনোলজি/ ফার্মেসি/আর্কিটেকচার শিক্ষার্থীদের জন্য। যারা রাজ্যের
সেলফ ফাইন্যান্সিং ইঙ্গিনিয়ারিং কলেজে পাঠরত।
·
শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ টিউশন
ফি এই স্কলারশিপের মাধ্যমে পেয়ে থাকে।
·
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা
হতে হবে।
·
আবেদনকারীকে ষ্টেট লেভেল/ ন্যাশনাল
লেভেল এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক করতে হবে।
· পারিবারের বাৎসরিক যায় ২.৫ লক্ষ এর
মধ্যেও থাকতে হবে।
·
শিক্ষার্থীরা অন্য কোন স্কলারশিপ যেমন
svmcm স্কলারশিপ পেলে, তারা
আবেদন করতে পারবে না।
· আবেদন করতে হবে অনলাইনে।
অফিসিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)
ঐক্যশ্রী স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সংখ্যা লঘু(বৌদ্ধ, খ্রিস্টান,
জৈন, মুসলিম, পার্সি এবং শিখ) ছাত্র-ছাত্রীদের জন্য। এই স্কলারশিপটিতে শিক্ষার্থীরা
বার্ষিক 33,000 টাকা পর্যন্ত বৃত্তির পেতে
পারে।
এই স্কলারশিপটি তিনটি ভাগে বিভক্তঃ
১. প্রথম
শ্রেণি (Class-I) থেকে দশম শ্রেণির (Class-X) ছাত্রছাত্রীদের জন্য, প্রি ম্যাট্রিক স্কলারশিপ (Pre-Matric Scholarship)।
২. একাদশ
শ্রেণি (Class-XI) থেকে Ph.D এর ছাত্রছাত্রীদের
জন্য, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post-Matric Scholarship)
৩. টেকনিক্যাল
ও প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য, মেরিট কাম মিনস্ স্কলারশিপ (Merit-cum-Means
Scholarships)
প্রি ম্যাট্রিক স্কলারশিপ+ পোস্ট
ম্যাট্রিক স্কলারশিপ আবেদন যোগ্যতাঃ
§ শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের
বাসিন্দা হতে হবে।
§ শিক্ষার্থীকে রাজ্য / কেন্দ্র সরকারের কোনো শিক্ষাবোর্ড
/ কাউন্সিল / বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কোনো স্কুল / ইনস্টিটিউশনে প্রথম শ্রেণি
থেকে দশম শ্রেণির মধ্যে কোনো একটি শ্রেণিতে পাঠরত হতে হবে।
§ শেষ পাশ করা পরীক্ষাই অন্তত 50% নম্বর
পেতে হবে।
§ বার্ষিক পারিবারিক আয় 2 লক্ষ টাকার
মধ্যে হতে হবে।
§ পশ্চিমবঙ্গের বাইরের পাঠরত
হলে শিক্ষার্থীরা প্রি-ম্যাট্রিক স্কলারশিপর
জন্য যোগ্য বলে গন্য হবে না।
মেরিট কাম মিনস্ স্কলারশিপ আবেদন যোগ্যতাঃ
§ শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের
বাসিন্দা হতে হবে।
§ পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত
শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক / স্নাতকোত্তর স্তরে টেকনিক্যাল ও প্রফেশনাল
কোর্সে ভর্তি হতে হবে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান
যেমন IIT, IIM, NIT, NIFT, IIFT ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, তবে স্কলারশিপর
জন্য যোগ্য বলে গন্য হবে।
§ অনালাইনে আবেদন করতে হবে।
দুয়ারে সরকার কাম্পেও আবেদন করতে পারেন।
§ অফিসিয়াল ওয়েবসাইট – ক্লিক করুন
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum
Means Scholarship/svmcm)
পশ্চিমবঙ্গের
মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপটি দেওয়া হয়। এই স্কলারশিপটি উচ্চ-মাধ্যমিক স্তর
(HS Level), স্নাতক স্তর (Under Graduate Level) ও স্নাতকোত্তর স্তর (Post
Graduate Level) এর শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে।
§ উচ্চ-মাধ্যমিক স্তর ও স্নাতক স্তরে স্কলারশিপটির আবেদনের ক্ষেত্রে ন্যূনতম ৬০% নম্বর প্রয়োজন।
§ স্নাতকোত্তর স্তরে স্কলারশিপটির আবেদনের ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর প্রয়োজন।
§ আবেদনকারীর পারিবারিক বার্ষিক মোট আয় ২,৫০,০০০ টাকার মধ্যে হবে।
§ অফিসিয়াল ওয়েবসাইট – ক্লিক করুন

0 Comments