নমস্কার বন্ধুরা, সবাইকে আজ এই পোস্টে
স্বাগত জানাই। বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা বিগত কিছু বছরে দেখে এসছি যে,
আমাদের রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের মানুষের স্বার্থে অনেক প্রকল্প চালু করেছেন ও
অনেক মানুষ তাতে অনেক উপকৃত হয়েছেন।
২০২১ এর নির্বাচনের আগেই আমাদের রাজ্যের
মূখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মহিলাদের কথা চিন্তা করে খুব উপযোগী একটি প্রকল্পের কথা
ঘোষণা করেছেন। সেই প্রকল্পের নাম হল সামাজিক ন্যায় ও সুরক্ষা
প্রকল্প।
Ø সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্প কি?
বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম
মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প-
১.৬ কোটি যোগ্য পরিবারের কর্ত্রীকে মাসিক আর্থিক সহয়তা - মাসিক ₹৫০০ করে জেনারেল ক্যাটেগরি (বার্ষিক ₹৬,০০০) ও ₹১,০০০ করে তফসিলি জাতি ও উপজাতি পরিবারকে (বার্ষিক ₹১২,০০০) দেওয়া হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষাবীমা যোজনা | PMSBY সম্পর্কে জানতে ক্লিক করুন
Ø সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্পে টাকা কাদের দেওয়া হবে?
রাজ্যের একটি পরিবারের মাসিক গড় ব্যয়
₹৫,২৪৯। মাসিক ₹৫০০ সাহায্য করলে, তা সেই পরিবারের
মোট ব্যয়ের যথাক্রমে ১০% এবং ২০% -এ দাঁড়ায়। পরিবারের প্রধান মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
সরাসরি এই টাকাটি জমা হয়ে যাবে। এই সর্বজনীন আয়ের আর্থিক সহায়তার সুফল পাবে পশ্চিমবঙ্গের
১.৬ কোটি পরিবার। তফসিলি জাতি ও উপজাতির প্রতিটি পরিবার এর আওতাভুক্ত হবে।
Ø সামাজিক ন্যায় ও সুরক্ষা প্রকল্পে টাকা পেতে গেলে কি কি যোগ্যতা
লাগবে?
এই আয়ের সহায়তা এমন পরিবারকে প্রদান
করা হবে, যাদের কমপক্ষে একজন করপ্রদত্তকারী সদস্য (৪২.৩০ লক্ষ) এবং ২ হেক্টরেরও বেশি
জমির মালিক (২.৮ লক্ষ) থাকবে না।
এই প্রকল্পে
কিভাবে আবেদন করবেন ও কিভাবে টাকা পাওয়া যাবে? জানতে হলে নিচে দেওয়া ভিডিওতে ক্লিক
করুন

4 Comments
online application link phish
ReplyDeleteApplication form pdf kindly akbar upload kore diben.
ReplyDeletePlease upload application pdf
ReplyDeletePlease notify.
ReplyDelete